আমার মনে হচ্ছে বর্তমানে কেন্দ্রীয় নেতারা সঠিক পথে নেই, তারা জনগণের আশা-আকাংক্ষা পূরণ করতে পারছে না, তারা ব্যক্তি কেন্দ্রিক হয়ে উঠেছেন। এছাড়া, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন যশোর জেলার কমিটিতে যাদের আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে তাদেরকে উচ্চ পদগুলোতে রাখা হয়েছে এবং তারা কখনো ছাত্র-জনতার আন্দোলনের আকাংক্ষা মনে পোষণ করে না।
সেই সাথে কেন্দ্রীয় একজন সমন্বয়ক একজন নেতৃত্বদানকারী ব্যক্তির সাথে খারাপ ভাষায় কথা বলেছে, তাই আমি জনগণের কাতারে দাঁড়িয়ে সেই কেন্দ্রীয় সমন্বয়কারীর শাস্তি চাই। আমি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোন দল করতে চাই না। সেজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করছি। ভবিষ্যতে যদি কখনো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাকে আবারও রাজপথে দাড়ানো লাগে আমি আবারও রাজপথে থাকবো ইনশাল্লাহ।

Leave a Reply