1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বাঘারপাড়ায় পিএফজি’র আয়োজনে সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে মানববন্ধন

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় পিএফজি’র আয়োজনে সম্প্রীতি
বাজায় রাখার আহ্বানে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর উদ্যোগে “রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চৌরাস্তায় এসংক্রান্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা এসময় বলেন, সাম্প্রতিক সময়ে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যা আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিশেষত, কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম আমাদের সহাবস্থানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। এ প্রেক্ষাপটে, দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানানো হয়।মানববন্ধনে পিএফজির পিস অ্যাম্বাসেডর অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিএফজি কো-অর্ডিনেটর ইকরামুল কবির মিঠু , শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান , বাজার কমিটির সভাপতি মশিউল আজম, সাধারণ সম্পাদক সেলিম রেজা ,

সাংবাদিক প্রদীপ কুমার। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাকের পার্টির সভাপতি লিটন মোল্লা, পৌর বিএনপির কৃষক দলের সভাপতি নাজিম উদ্দীন, মহিলা দলের নেত্রী দিলরুবা পারভীন, পুজা পরিষদ নেতা প্রণয় সরকার, পিএফজির সহ-সমন্বয়কারী হাফিজুর রহমান, নৃগোষ্ঠীর ধর্মীয় নেতা প্রহল্লাদ বিশ্বাস,

খ্রিষ্টান ধর্মীয় নেতা উত্তম কুমার মণ্ডল, ওয়াইপিএজির সমন্বয়কারী রিয়াজ হোসেন, সহ-সমন্বয়কারী টগর হোসেন, সদস্য ফয়সাল হোসেন এবং আদিবাসী নেতা চয়ন বিশ্বাস। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব, স্থানীয় কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews