সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া বসুন্দিয়া থেকে : বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব লোকমান হোসেন স্যার ইন্তেকাল করেছেন ।
বৃহস্পতিবার (২৭/১০/২২) ভোর আনুমানিক ৫টার দিকে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন । তার মৃত্যুর খবর শুনে তাৎক্ষনিক ভাবে বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষকগনসহ বিভিন্ন এলাকার শিক্ষক ও সুধীজন গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ।
একইভাবে প্রিয় এই শিক্ষকের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীগন।

Leave a Reply