যশোরের চাঁচড়ার রনি হত্যার মামলার এজাহারভুক্ত তিন আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। আসামিরা হলেন, এ হত্যাকান্ডের মুল হোতা সদরের ভাতুড়িয়া-নারায়ণপুর গ্রামের নুর ইসলাম ওরফে নুরু মুহুরির ছেলে ইসরাজুল ও জামাই এনামুল হক এবং মৃত হাশেম আলীর ছেলে রফিকুল। অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, রনি মাছের খামারে কাজ করতো। গত ১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে আসামি রকি ও রবি একটি মোটরসাইকেলে করে বাড়িতে এসে কথা আছে বলে রনিকে ডেকে নিয়ে যায়। পরদিন রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চাঁচড়া বর্মণপাড়া শ্মশানের পাশে মুক্তশ্বরী নদীর মধ্যে থেকে রনির লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের মা ছায়রা বেগম বাদী হয়ে ১২ জনের নামউল্লেখসহ অপরিচিত ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় এজাহারনামীয় ওই তিনজন গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এদিকে, এ ঘটনার মুল নায়ক নুরু মহুরী এখনো রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। তাকে দ্রুত আটকের দাবি জানিয়েছে রনির পরিবারসহ এলাকাবাসী।
Leave a Reply