1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ঝিকরগাছার ত্রাস কাশেম-রবি বাহিনী আবারও বেপরোয়া, জনমনে আতঙ্ক

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

ঝিকরগাছার ত্রাস কাশেম-রবি বাহিনী আবারও বেপরোয়া, জনমনে আতঙ্ক

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসী কাশেম শিকদার ও রবি শিকদার বাহিনী। ফলে নতুন করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের শাসন আমলে আলোচিত কাশেম শিকদার ও রবি শিকদার তাদের সশস্ত্র দলবল নিয়ে ঝিকরগাছার নাভারণসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ।

চিহ্নিত এই সন্ত্রাসীদের অত্যাচারের সর্বোচ্চ শিকার হয়েছেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা। অনেককে তারা বছরের পর বছর বাড়িছাড়া করে রেখেছিল। কাশেম-রবি বাহিনীর প্রধান কাজ সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি, জমি দখল, ভাড়ায় মাস্তানি, ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায় এবং প্রবাসী পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ আদায় করা। শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়,ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজার, রঘুনাথপুর ডাঙ্গী ও বাগ গ্রামে এ বাহিনীর রয়েছে ব্যাপক তৎপরতা।

কাশেম-রবি বাহিনীর এসব অপকর্ম নিয়ে গত ৭ অক্টোবর স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর কাশেম-রবি কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। বর্তমানে নাভারণ ইউনিয়ন বিএনপির সদ্য এক বহিষ্কৃত নেতার শেল্টারে এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে কাশেম- রবি বাহিনী। ফলে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে।সন্ধ্যার পর সন্ত্রাসীদের এলাকায় মহড়া দিতে দেখা যাচ্ছে। এদের বেশিরভাগই বিভিন্ন মামলার আসামি। পুলিশ বিষয়টি জানা সত্ত্বেও রহস্যজনক ভূমিকা পালন করছে। যা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কুখ্যাত কাশেম-রবি বাহিনীর অন্যতম সদস্যরা হলেন, বাহিনীর সেকেন্ড ইন কমান্ড তাদের আপন মামা রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের ডাকাত সর্দার খ্যাত আবুল কালাম,একই গ্রামের আলাল উদ্দিন,ডাকাত মফিজুল, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি চারাতলা গ্রামের আলমগীর হোসেন ও ডাঙ্গী গ্রামের সন্ত্রাসী ইয়াছিন শিকদার ও ইমরান শিকদার। এরা সবাই অস্ত্রধারী সন্ত্রাসী বলে জানা গেছে। চিহ্নিত এই সন্ত্রাসীদের ক্ষমতার প্রধান উৎস ছিলেন ঝিকরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।

ভুক্তভোগী রেজাউল ইসলাম জানান, ২০০৮-২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত কাশেম- রবির কথার বাইরে কোনও কাজ হতো না নাভারণ ইউনিয়নে। তাদের কথামতো কাজ না করায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা হামলা-মামলা, চাঁদাবাজির শিকার হয়েছেন। তাদের বিরদ্ধে কেউ দাঁড়ালে তাকে চরম মূল্য দিতে হতো। ভুক্তভোগী আরও জানান, কাশেম- রবির নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী অর্থের বিনিময়ে তার ভিটেবাড়ির তিন শতক জায়গা আওয়ামী লীগ নেতা হায়দারকে দখল করে দেয়।

ভুক্তভোগী রেজাউল ইসলাম নাভারণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর বাগ গ্রামের বাসিন্দা। কাশেম- রবিসহ তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন তিনি।উল্লেখ্য, কাশেম শিকদার ও রবি শিকদার আপন দুই ভাই। তাদের বাড়ি ঝিকরগাছার ডাংগী গ্রামে।

কাশেম নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তার ছোট ভাই রবি শিকদার একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এছাড়া কাশেমের ছোট ছেলে ইমরান শিকদার যশোর পলিটেকনিক কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

ইমরানের বিরুদ্ধে পূর্বে হত্যা ও যশোরে পুলিশের ওপর হামলার মামলার আসামি ছিল।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান,কাশেম-রবিসহ তাদের বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং ভুক্তভোগীরা অবশ্যই ন্যায় বিচার পাবেন।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews