স্বাধীনতার ৫৪ বছরে শাসকের পর শাসক পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তার একটি মাত্র কারণ, রাষ্ট্র এবং সমাজের অসৎ ও নীতিহীন নেতৃত্ব। তাই সমাজ ও রাষ্ট্র হতে সকল প্রকার অনিয়ম,ঘুস,দূর্নীতি,টেন্ডারবাজী,সন্ত্রাস ও অপরাজনীতি অবসান করে যদি সৎ ও খোদা ভীরু নেতৃত্ব কায়েম করা যায় তাহলেই কেবল বৈষম্যহীন ও জন কল্যাণমূলক রাষ্ট গঠন করা সম্ভব। তিনি এ সময় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।
মহান বিজয় দিবসের আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আবু জাফর,জেলা সহকারী সেক্রেটারী, অধ্যাপক গোলাম কুদ্দুস,অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজ ও এ্যাড. শফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply