1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

যশোরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ বিজয় স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়েছে। দিবসটির শুরুতে জেলা যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলামের নেতৃত্বে যশোর জেলা প্রশাসন, পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ বিভাগ বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টুর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খানের নেতৃত্বে সমন্বয়কগণ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আছাদুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথম পর্যায়ের শ্রদ্ধাঞ্জলি প্রধান শেষে মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয়ভাবে সালাম প্রদর্শন‌ করেন পুলিশ সদস্যরা। এরপর একে একে বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, যশোর কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,

বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-শিক্ষক, বিএনপি প্রেসক্লাব যশোর , সাংবাদিক ইউনিয়ন যশোর,যশোর সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে গতকাল ১৫ ডিসেম্বর জেলার গুরুত্বপূর্ণ সরকারি-আধা সরকারি,স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবনসমূহ আলোকসজ্জা করা হয়েছে। সব ভবনে আজ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। হাসপাতাল, জেলাখানা, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন এবং মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews