1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের মণিরামপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় ৩ জন হতাহত

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

যশোরের মণিরামপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় ৩ জন হতাহত

যশোর অফিস :

যশোরে মোটর সাইকেল দূর্ঘটনায় ৩ জন হতাহত হয়েছে। নিহতদের মধ্যে এক জন স্কুলছাত্র ও অপরজন ব্যবসায়ী । এ ঘটনায় আরও এক স্কুল ছাত্র আতহ হয়েছেন৷ আজ রোববার দুপুর ১টার দিকে যশোর -চুকনগর মহাসড়কের মণিরাপুরের চালকিডাঙ্গায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন মনিরামপুরের দেলুয়াবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র আসাবুল হোসেন (১৫) ও হাফিজুর রহমান (৫২)।

আহত অপর জন হলেন একই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ইমন হোসেন (১৫)। নিহত স্কুল ছাত্র আসাবুল মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের আহাদ আলীর ছেলে,হাফিজুর রহমান যশোর সদরের শেখহাটি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ,একটি মটর সাইকেলে দুই বন্ধু আসাবুল ও ইমন যশোরের দিকে যাচ্ছিলো, আর হাফিজুর রহমান যশোর থেকে চুকনগরের দিকে যাচ্ছিলেন৷ পথিমধ্যে চালকিডাঙ্গা নামক স্থানে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইকের চালক ঘটনাস্থলেই নিহত হয়৷

ডুমুরিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই শিমুল মণ্ডল লাশদুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন। এর আগে আহত ইমনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়৷

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews