বেলা সাড়ে ৯টায় এই তাপমাত্রা দাঁড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ডিগ্রি সেলসিয়াস।এক প্রকার হঠাৎ করেই বেড়েছে শীতের প্রকোপ। গত শুক্রবার থেকে আজ শনিবারে একদিনেই তাপমাত্রা কমেছে ০.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবারে এক দিনেই তাপমাত্রার কমেছিল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলার বিকেল থেকে প্রায় প্রতিদিনই বিকেল থেকে আকাশ থাকে কুয়াশাচ্ছন্ন ফলে সূর্যের দেখা মেলেনা। শীতের সাথে রয়েছে হাল্কা বাতাস। রাতে ঘণ কুয়াশা থাকলেও সকালে এর ঘনত্ব ততটা থাকে না, আজ সকাল ৭টায় দৃষ্টিসীমা ছিল ৪শ মিটারের মধ্যে।এদিকে বিকেল থেকে শীতের প্রকোপ শুরু হয় বলে দিন থাকতেই মানুষকে আরো বেশি ভারী কাপড়, শীতের পোশাক ব্যবহার করতে হয়। শীতের কারণে কর্মজীবী মানুষের সমস্যা হচ্ছে বেশি।
শিশুদের রাখতে হয সর্তকতায়।কর্মজীবী মানুষদের সকালেই বের হতে হয়, শীত আর বাতাসে তাদের চলাতে সমস্যা হয়। শীতজনিত রোগে যশোরে এখনো বড় সমস্যা না হলেও ঘরে ঘরে জ¦র ও ঠা-ার কারণে কাঁশির উপদ্রব শুরু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া অফিস জানায়, শনিবার সকাল ৬টায় যশোরের তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস যা শুক্রবার সকাল ৬টায় ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১১দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ছিল সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এই অবস্থা আপাতত অব্যাহত থাকবে। শীত আরো বাড়তে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। এ মাসে শৈত্য প্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।আজ সকাল থেকে যশোরের আকাশে সূর্য থাকলেও বিকেল থেকে আবারো তাপমাত্রা কমতে শুরু করে,রাতের তাপমাত্রা নেমে আসে ১৪ ডিগ্রির মধ্যে।

Leave a Reply