1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোর হৈবতপুরে এক বাড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি ১৪ লাখ টাকা মালামাল চুরির ঘটনায় মামলা একজন আটক

  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

যশোর হৈবতপুরে এক বাড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি ১৪ লাখ টাকা মালামাল চুরির ঘটনায় মামলা একজন আটক

যশোর অফিস :

যশোর সদরের ছোট হৈবতপুর গ্রামের রবিউল ইসলামের বাড়ি থেকে দিনেদুপুরে চুরি হয়েছে। এ ঘটনায় রবিউলের ইসলামের স্ত্রী তাহমিনা খাতুন থানায় মামলা করেছেন অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে। চোরচক্র ঘরে ঢুকে নগদ টাকা, সোনার গহনাসহ সাড়ে ১৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ এই ঘটনায় আকাশ নামে এক যুবককে আটক করেছে। আকাশ সদর উপজেলার ফরিদপুর পশ্চিমপাড়ার রবিউল ইসলামের ছেলে।

রবিউল ইসলামের স্ত্রী তাহমিনা খাতুন কোতয়ালি থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেছেন ৮ ডিসেম্বর শাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে বেলা ১২টার দিকে ঘরে তালা মেরে শ্বশুর বাড়িতে যান। সেখান থেকে বিকেল ৪টার দিকে বাড়িতে এসে দেখেন ঘরের তালা ভাঙ্গা। ঘরের ভেতরে বিভিন্ন জিনিসপত্র তছনছ করা। ঘরের আলমারিতে রাখা নগদ ৭৫ হাজার টাকা,১৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সাড়ে ১১ ভরি সোনার গহনা এবং একটি বাইসাইকেলে নেই। কেবা কারা বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে ওই মালামাল চুরি করে নিয়ে গেছে।

যশোর কোতোয়ালি থানার এসআই এজাজুল হক জানিয়েছেন,গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ফরিদপুর বাজার থেকে আকাশ নামে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। এলাকার লোকজনের ধারনা আকাশ একজন পেশাদার চোর সে চুরির জন্য ওই বাজারে ঘোরাফেরা করছিল। তাকে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews