1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে জামায়াতের পেশাজীবি থানার কর্মী সম্মেলন অনুষ্ঠিত সভাপতি রতন,সেক্রেটারি আবু ফয়সাল

  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোরে জামায়াতের পেশাজীবি থানার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি রতন,সেক্রেটারি আবু ফয়সাল

যশোর অফিস :

জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবি থানার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে শহরের ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন থানা সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন।

প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। তিনি তার বক্তব্যে বলেন,৫ আগস্টের পরে জামায়াতের প্রতি মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জের। নির্বাচনের মাধ্যমে আগামীতে কারা ক্ষমতায় আসবে মানুষ এটা দেখতে অধির আগ্রহে রয়েছে।

তিনি আরও বলেন,আগামী ২৭ ডিসেম্বর যশোরে আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের কর্মী সম্মেলনে প্রায় দুই লক্ষ লোকের সমাগম ঘটানো হবে। এজন্য নেতাকর্মীদের সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহবান জানান।অনুষ্ঠান সঞ্চালনা করেন পেশাজীবি থানার সেক্রেটারী আবু ফয়সাল ।

পেশাজীবী থানার নবনির্বাচিত কমিটির নাম ঘোষনা করা হয়। এরা হলেন সভাপতি খন্দকার শরীদুজ্জামান রতন, সেক্রেটারি আবু ফয়সাল, অফিস সম্পাদক গাওছুল আযম, মানবসম্পদ, ওলামা সম্পাদক রেজাউল করিম, বায়তুলমাল সম্পাদক ইকবাল হুসাইন খান,

তারবিয়াত সম্পাদক সৈয়দ শামসুল ইসলাম, সমাজ কল্যাণ ও প্রচার সম্পাদক মো: রেজওয়ান হোসেন, স্বাস্থ্য সেবা সম্পাদক মো: জাহাঙ্গীর কবীর, শিক্ষা সম্পাদক মাস্টার জাকির হোসেন, সদস্য ডা. শরীফুজ্জামান রঞ্জু, তালিমুল কুরআন হাফেজ আজমল হুসাইন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিপি আব্দুল কাদের,হাফেজ আজমল হুসাইন,শামসুল ইসলাম, গাউসুল আযম প্রমুখ।

এদিকে শহরের খোলাডাঙ্গা সার গোডাউনের পাশে গাজীর বাজারে শহীদ আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews