1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে বিএনপির আন্দোলন কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনের আহবান শিক্ষামন্ত্রীর

  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, দেশবাসী শান্তি চায়, স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি তার উল্টোটা করতে চায়। তাদের দাবির সাথে জনগণের কোন সম্পর্ক নেই। ফলে তাদের আন্দোলন কখনোই গণআন্দোলনে রুপ নেবে না। এজন্য আসন্ন এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে বিএনপিকে আন্দোলন কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনের আহবান জানিয়েছেন তিনি। আজ বুধবার যশোর সরকারি এমএম কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পরিদর্শণকালে তার সাথে জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর মশিউর রহমান, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসার মর্জিনা আক্তার, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসার আহসান হাবীবসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শণকালে মন্ত্রী আরো বলেন, বৈশ্বিক কিছু কারণে কিছুটা সমস্যা তৈরি হলেও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। বিএনপি আন্দোলনের নামে যে হুমকি দিচ্ছেন, তারাইতো দেশটাকে পিছিয়ে দিয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এখন তাদের মায়াকান্না হাস্যকর।
শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় পুরো একটা রুপান্তর ঘটানোর চেষ্টা করছি। যে গতিতে বিশ^ পরিবর্তন হচ্ছে সেখানে ছোটখাটো পরিবর্তন বা সংস্কার যথেষ্ট নয়। একটা রুপান্তর দরকার।

সেজন্য কারিকুলাম যুগপযোগীকরণ থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আইসিটির ব্যবহার সবকিছুর দিকে আমরা নজর দিয়েছি। একইসাথে শিক্ষা প্রশাসন যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সেটাকে গুরুত্ব দেয়া হচ্ছে। মোদ্দকথা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হচ্ছে। যাতে উদ্ভাবনী যোগ্যতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়।
পরে শিক্ষামন্ত্রী যশোরের ঝিকরগাছা উপজেলার ড. মশিউর রহমান মহিলা কলেজ পরিদর্শন যান এবং বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় যোগ দেবেন। সংগ্রহ শহিদ জয়

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews