স্থানীয়রা জানান,বৃহস্পতিবার ঝালাইপট্টি এলাকার প্রবীন ব্যবসায়ী মহাসিন মিয়া মারা যান। এ কারণে সকল ব্যবসায়ীকে দোকান বন্ধ রাখার জন্য বলেন নিউ ফাতেমা আয়রন স্টোরের মাসুদ পারভেজ। পারভেজের কথায় কেউ কেউ দোকান বন্ধ রাখে আবার অনেকেই দোকান খোলা রাখেন। একই ভাবে দোকান খোলা রাখেন সালমা আয়রন স্টোরের ওমর ফারুক।
ফারুকের দোকান খোলা দেখেই চটে যান পারভেজ। কেন দোকান খোলা রাখলো এ নিয়ে কথাকাটিকাটি হয়। এক পর্যায় দুইজনেই উত্তেজিত হয়ে যান। পরে পারভেজ ওমর ফারুককে মারপিট করে ও দোকানের মালামাল উল্টোপাল্টা করে ফেলে দেয়। এসময় পারভেজের সাথে আরও কয়েকজন বহিরাগতরাও যোগ হন। একপর্যায় অন্য ব্যবসায়ীরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। একই সাথে সকল ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে একট্টা হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।
এদিকে, লিখিত অভিযোগে ওমর ফারুক উল্লেখ করেন, দুপুরে পারভেজের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার দোকানে যেয়ে দোকান বন্ধ করতে বাধ্য করতে থাকে। তিনি কথা না শোনায় তাকে মারপিট করে। তার কাছে থাকা ১৫ হাজার ৩শ’ টাকা ছিনিয়ে নেয় পারভেজ। এছাড়া দোকানের ক্যাশবাক্সে থাকা আরও ২৫ হাজার ৪শ’৫০ টাকা লুট করে। এছাড়া দোকানের মালামালসব বাইরে বের করে ফেলে দোকানে তালা মেরে দেয়।
এদিকে, স্থানীয় একটি সূত্র জানায় পারভেজ আওয়ামীলীগ পন্থি ব্যবসায়ী। আওয়ামীলীগের শাসন আমলে তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতা ও জনপ্রতিনিধিদের সাথে চলাফেরা করতেন। অনেক সময় ক্ষমতার দাপটও দেখাতেন। অনেকেই তার উপর ক্ষিপ্ত ছিলেন।কিন্তু সরকার পরিবর্তনের পরও তিনি একই ভাবে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু ব্যবসায়ীদের অনেকেই তা মানেতে পারছেন না। ফলে বিএনপি পন্থি ব্যবসায়ীরা অন্যদের সাথে নিয়ে একট্টা হয়েছেন পারভেজের বিরুদ্ধে। পারভেজের আটক দাবি করেছেন তারা।

Leave a Reply