1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরের ৮৫তম অফিসার ক্যাডেটদের পাসিং আউট ও রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

যশোরের ৮৫তম অফিসার ক্যাডেটদের পাসিং আউট ও রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

শহিদ জয়, যশোর অফিস :

বৃহস্পতিবার সকালে যশোর বিএএফ ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান প্যারেড গ্রাউন্ডে ‘বিএএফ ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোরের ৮৫তম অফিসার ক্যাডেটদের পাসিং আউট উপলক্ষ্যে’ রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও আকর্ষনীয় এরোবেটিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বিডি-৭৯৬৯ এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন)-২০২৪ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

এছাড়া তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের সময়ে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ প্রেমে উজ্জীবিত হয়ে একাগ্রতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২৪বি এবং এসপিএসএসসি-২৪বি কোর্স এর ৭৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।

৮৫তম বাফা কোর্সের ৬৩ জন অফিসার ক্যাডেট (পুরুষ-৫২ , নারী-১১), ডিরেক্ট এন্ট্রি-২৪বি ও এসপিএসএসসি-২৪বি কোর্সের ১১ জন (পুরুষ-১০, ফিমেল-০১) অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। উল্লেখ্য, ৮৫তম বাফা কোর্সে সার্বিক কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’ অর্জন করেন অফিসার ক্যাডেট জান্নাতুল ফেরদৌস মোহনা।

এছাড়া গ্রাউন্ড ব্রাঞ্চের সর্বোচ্চ কৃতিত্বের জন্য বিমান বাহিনী প্রধান ট্রফি এবং সামরিক প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস ট্রফি’ অর্জন করেন অফিসার ক্যাডেট মোঃ ফাহিম মোরশেদ রাতুল এবং উড্ডয়ন প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ অর্জন করেন অফিসার ক্যাডেট মোঃ রহমতুল্লাহ শিশির।

এ সময় অন্যান্যের মধ্যে বিএএফ ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান,যশোরের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, কমান্ড্যান্ট এয়ার কমোডর শাহ কাউছার আহমদ চৌধুরী, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি বিএ-৪২৮৮ মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম,

কোর্স মেম্বার এয়ার কমোডর শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেসিও, সৈনিক ও ৮৫তম অফিসার ক্যাডেটদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews