উল্লেখ্য গত ১ মাস আগে একই এলাকায় সাবেক এমপি আফিল উদ্দিনের দখলে থাকা ১৩০ বিঘা জমি উদ্ধার করে দখল নেয় উপজেলা প্রশাসন। সাবেক এমপি আফিল ব্রিডার ফার্মের নামে সাইনবোর্ড ঝুলিয়ে সেখানে মাছের চাষ করতেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে শার্শা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা দখলকৃত জমি রাষ্ট্রের অনুকূলে দখল নিয়ে ২১০ টি বাঁশের খুটিতে লাল পতাকা টাঙিয়ে দখলকৃত জমি দখলে নিয়েছে।
শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির বলেন, বাহাদুরপুর ইউনিয়নে একটি বড় বিল হরিনাপোতা। এখানে শত শত বিঘা খাস জমি রয়েছে।
যার মধ্যে অবৈধ সরকারের বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও তিন নম্বর বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ৩০০ বিঘা ভোগ দখল করে মাছ চাষ করে আসছিল। উপজেলা প্রশাসন আজ দখলমুক্ত করে সরকারের অনুকুলে নিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুর মৌজার হরিণা পোতা বিলে ৯৮.৫৮ একর বা ৩০০ বিঘা খাস জমি রয়েছে।
যা শার্শার বেনাপোল পৌরসভার সাবেক সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও তিন নম্বর বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান দখলে নিয়ে মাছ চাষের জন্য পুকুর কেটে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন।
বিলে এখনও বেশ কিছু খাস জমি বিভিন্ন মহলের দখলে আছে। খুব শীঘ্র বাকিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বেদখল হওয়া সব জমি অবিলম্বে পর্যায়ক্রমে রাষ্ট্রের অনুকূলে ফেরত আনা হবে।

Leave a Reply