1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরের ঝিকরগাছায় গোপালগঞ্জ গামী যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আহত ২০

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছায় গোপালগঞ্জ গামী যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আহত ২০

যশোর অফিস :

যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছার গদখালি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গিয়ে বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বুধবার দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। বেনাপোল থেকে ছেড়ে আসা পলাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ জেলায় উদ্দেশ্যে যাচ্ছিলো।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন দ্রুতগামী,পলাশ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এত করে বাসটির ব্যাপক ক্ষতি হয়। স্থানীয়রা ছুটে গিয়ে বাসের মধ্যে থাকা ২০ জন যাত্রীকে উদ্ধার করে। যারা সকলেই কমবেশি আহত হয়। আহতদের মধ্যে ৬জনের অবস্থা গুরুতর হয় তাদেরকে স্থানীয় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে চলে যায়।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন বাবু বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে আটকে থাকা হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা অনান্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ টিপু সুলতান জানান, বাস উল্টে দূর্ঘটনায় আহত ৬জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে ঝিকরগাছা থানা পুলিশ ও নাভারন হয়ে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে সড়কে আটকে থাকা যানবাহন মুক্ত করে দেন। প্রায় ঘন্টাখানেক ওই সড়কে যানজট সৃষ্টি হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews