1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিলেট সদরের নতুন নেতৃত্বে টিটো-রাজীব

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

সিলেট সদরের নতুন নেতৃত্বে টিটো-রাজীব

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

প্রবাসের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচনে নতুন কমিটি গঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর. সি. টিটো সভাপতি এবং রাজীব খাঁন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।খবর বাপসনিউজ ।

স্থানীয় সময় গত মঙ্গলবার ,১০ই ডিসেম্বর ২০২৪,নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোন প্রতিদ্বন্ধি না থাকায় এই কমিটি গঠিত হয়। সংগঠনের ১৯টি পদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন‍্যান‍্য উল্লেখযোগ্য পদের মধ্যে সহ সম্পাদক মেরাজ ফাহমী, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার নির্বাচিত হয়েছেন।

জানা যায়, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এম.সি. কামাল, নির্বাচন কমিশনার ইয়ামিন রশীদ, নির্বাচন কমিশনার দুলাল মিয়ার এনাম সমন্বয়ে গঠিত কমিশন নির্বাচন পরিচালনা করেন।

এক বিবৃতিতে নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন‍্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং টিটো-রাজীবের নেতৃত্বে সিলেট সদর থানা এসোসিয়েশন আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।নির্বাচন কমিশন সূত্রে বাপসনিউজকে জানানো হয় ।

সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের জন্য ৩ সদস্যর নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশন ১লা জানুয়ারি ২০২৫,নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করে তফসিল ঘোষনা করে। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৫ নভেম্বর ২০২৪,

সোমবার জ্যামাইকার হিলসাইডে অবস্থিত মতিন রেস্টুরেন্ট থেকে সংগঠনের ১৯টি পদের জন্য মনোনয়ন পত্র ও ভোটার তালিকা সংগ্রহ, ৮ ডিসেম্বর ২০২৪,রবিবার বিকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্ত প্রার্থীতা ঘোষনা, ১০ ডিসেম্বর ২০২৪,

মঙ্গলবার বিকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার ও ১লা জানুয়ারি ২০২৫,নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হয়। প্রত্যাহারের প্রক্রিয়া শেষে কোন প্রতিদ্বন্ধি না থাকায় সিলেট সদরের নতুন নেতৃত্বের দায়িত্ব পান আর. সি. টিটো এবং রাজীব খাঁন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews