1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স শীর্ষক সেমিনার

  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে কম্পিউটেশনাল ফ্লুইড
ডায়নামিক্স শীর্ষক সেমিনার

যশোর অফিস :

অ্যাডভান্সমেন্ট বায়োমেকানিক্যাল, এনার্জি এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

আজ মঙ্গলবার দুপুরে যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে ‘কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স: অ্যাডভান্সমেন্ট বায়োমেকানিক্যাল, এনার্জি এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক সেমিনারটি যৌথভাবে আয়োজন করে যবিপ্রবির রিসার্চ সেল ও গণিত বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এধরনের সেমিনার থেকে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ে। তোমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। এজন্য দেশের বাইরে থেকে আমাদের দক্ষ জনশক্তি উচ্চ বেতনে নিয়ে আসতে হয়।

তোমরা যদি দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারো তাহলে আমাদের দেশের সম্পদ বাইরের দেশে যাবে না। এজন্য তোমাদের হাতে-কলমে জ্ঞান অর্জন করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির স্কুল অব মেকানিক্যাল অ্যান্ড মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র প্রভাষক ড. সাইদুল ইসলাম। তিনি বর্তমান বিশ্ব ব্যবস্থায় কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স:অ্যাডভান্সমেন্ট বায়োমেকানিক্যাল,এনার্জি এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং এর গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। গণিতের বিস্তর ক্ষেত্রসমূহ ও বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন যবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ড. মো.কোরবান আলী, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড.মো. মিনহাজ উদ্দিন মনির প্রমুখ।

সেমিনারে গণিত বিভাগের ড. মো. জহুরুল ইসলাম, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ড. মো. ফরহাদ বুলবুল, মো. আকরাম হোসাইন, মো. আসিফ আরেফিন, ফি ফয়সাল আহমেদসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. খালিদ বিন কায়সার ও সুমি বৈরাগী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews