1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ওভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন শীর্ষক সেমিনার

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ওভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন শীর্ষক সেমিনার

যশোর অফিস :

কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স জ্ঞান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

সোমবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে‘কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স জ্ঞান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন ’ শীর্ষক সেমিনার আয়োজন করে যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় কে আমরা গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। শিক্ষার্থীরা যখন গবেষণা এবং উদ্ভাবনের মধ্যে থাকবে তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‌্যাংকিং এ ভালো অবস্থান বৃদ্ধি পাবে।আমরা টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছি আর এটি আমাদের জন্য একটি অর্জন যা আমরা ধরে রাখতে চাই।

আমাদের ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স টেকনোলজি ব্যবহার বৃদ্ধি করতে হবে যা শিল্প-কলকারখানাগুলোতে জনশক্তির পরিমাণ কমিয়ে দিবে তবে উৎপাদন সক্ষমতা এবং পণ্যের গুণগত মান বৃদ্ধি পাবে। বাংলাদেশ সহ বিশ্বের যেকোন কৃত্তিম বুদ্ধিমত্তার জায়গায় যদি টেকনোলজি কম্পিটিশন বা কোন প্রোগ্রামিং প্রতিযোগিতা হয়,

আমি চাইবো আমাদের যবিপ্রবির ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবে এবং বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে । যশোর আইটি পার্কের দুইটি ল্যাব আমাদের শিক্ষার্থীদের গবেষণা করার জন্য নিয়েছি। এই ল্যাব আমাদের শিক্ষার্থীরা ব্যবহার করে উন্নত মানের গবেষণা করতে পারবে এবং উদ্ভাবনী চিন্তাশক্তি দিয়ে প্রযুক্তিগত দিক থেকে দেশকে এগিয়ে নিযে যাবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ডেলোইট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ শাহারিয়ার হোসেন। তিনি বিশ্ব বাজারে কৃত্তিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের গুরুত্ব তুলে ধরেন। নতুন কিছু আবিষ্কার, প্রতিবন্ধকতা, প্রসেস বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স নিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

এছাড়াও সেমিনারের আগে জাস্ট রোবো সোসাইটির আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা, ই-ফুটবল, বিভিন্ন রকম স্মার্ট ফোন বেস বায়োসেন্সর, মাল্টি পার্পোজ রোবট লাইন, ফোলোয়িং রোবটসহ নানরকম প্রোজেক্ট দেখানো হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন রোবোটিক্স সোসাইটির সাধারণ সম্পাদক ইনজামামুল হক শিশির প্রমুখ। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.কামরুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews