1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ ৪জন আটক

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

যশোরে ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ ৪জন আটক

যশোর অফিস :

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ ৪জনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে যশোর সদর উপজেলার মন্ডলগাতি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ দুপুর ৩টায় ডিবি কার্যালয়ে এক ব্রিফিং এ তথ্য জানানো।

আটককৃতরা হলো যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার কবির হোসেনের ছেলে মুরাদ হোসেন, মন্ডলগাতি গ্রামের মৃত মনসুর আলীর ছেলে শুকুর আলী, কৃষ্ণবাটি গ্রামের জাহাঙ্গীর কবিরের ছেলে ফয়সাল ও যশোর শহরের রায়পাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে জিসান।

ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোর সদর উপজেলার মন্ডলগাতি সত্তরঘর বস্তির একটি পরিত্যক্ত ঘরে কতিপয় চিহিৃত সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় সন্ত্রাসী ঘরের পিছনে খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তবে সেখান থেকে ২জনকে হাতে নাতে আটক করা হয়।

তাদের হেফাজত থেকে ২টি বার্মিজ চাকু, ৬টি ধারালো দেশীয় অস্ত্র, ৪টি ককটেল বোমা, বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের তথ্যমতে আরো ২জনকে একই এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews