গ্রেফতার অভিযানঃ যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল জনাব বেলাল হোসাইন,
পিপিএম এঁর সার্বিক তত্ত্বাবধানে এসআই সালাউদ্দিন খান, এসআই শরিফুল ইসলাম, এসআই রফিকুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গত ২৪/১০/২২ তারিখ

বিকালে কোতয়ালী মডেল থানাধীন ষষ্টিতলাস্থ রেলগেট প্রাইভেট স্ট্যান্ডের কালাম এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তালিকাভুক্ত সন্ত্রাসী (১) রাজা অরপে পিচ্চি রাজা, (২) জসিম উদ্দিন কে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী রাজা @ পিচ্চি রাজার বিরুদ্ধে ইতোপূর্বে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, ছিনতাই, বিস্ফোরকসহ ১৫ টা মামলা বিচারাধীন রয়েছে।
আসামী রাজা পিচ্চি রাজা (২২), পিতা- মজিবর রহমান, সাং- রেলগেট কলাবাগান, (২) জসিম উদ্দিন (২২), পিতা- নাজিম উদ্দিন, সাং- রেলগেট পশ্চিমপাড়া, উভয়থানা- কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধার করা হয় দেশীয় তৈরি ওয়ান শুটারগান ০১টা, ০১ (এক) রাউন্ড কার্তুজ, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট।

Leave a Reply