1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ঝিকরগাছায় উদ্ভাবক মিজানের স্বপ্নের মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছায় উদ্ভাবক মিজানের স্বপ্নের মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু

যশোর অফিস :

দেশসেরা উদ্ভাবক খ্যাতি পাওয়া যশোরের ঝিকরগাছার নাভারন ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মিজানুর রহমান তার দীর্ঘ ছয় বছরের স্বপ্নের মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন। মডেল মসজিদের সাথে এতিনখানা ও মাদ্রাসা তৈরির পরিকল্পনাও রয়েছে তার।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে রঘুনাথপুর গ্রামে মসজিদের জমিতে দোয়া মোনাজাত ও ভিত্তি খননের মধ্যে দিয়ে এ মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন জমিদাতা পরিবারের সদস্য আলাউদ্দীন নান্নু মুন্সী। এ মডেল মসজিদটি নামকরণ করা হবে হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ নামে।

উদ্ভাবক মিজানুর রহমান জানান, ২০১৮ সাল থেকে আমি ভিক্ষুক, পথচারী ছিন্নমূল মানুষের জন্য ফ্রি-খাবার বাড়ি চালু করার পাশাপাশি এতিম শিশুদের জন্য একটি মাদ্রাসা চালু করি। এই মাদ্রাসায় এতিম শিশুরা পড়ালেখা শুরু করে। তখন থেকেই স্বপ্ন ছিল একটি মডেল মাদ্রাসা তৈরি করার। দীর্ঘ ছয় বছর পর আজ সেই স্বপ্ন নির্মাণের শুভ সূচনা হয়েছে।

তিনি জানান, এই মডেল মসজিদটি পাঁচ তলা বিশিষ্ট আধুনিক একটি মসজিদ হবে। মসজিদটি নির্মাণের জন্য ইসমাঈল মুন্সীর পরিবারের সদস্যরা ২০ শতক জমি দান করেছেন। এর পাশাপাশি এতিম শিশুদের জন্যও একটি মাদ্রাসা এতিমখানা তৈরি করার পরিকল্পনা রয়েছে। সার্বিক সহোযোগিতা করছে সিলেটের মরহুম মনোহর আলী মাস্টারের পাখি বাড়ি। এছাড়া আমার ব্যাক্তিগত তহবিল এবং দাতা সদস্যরা সকলে একটু একটু করে দান সহোযোগিতায় করছে। মডেল মসজিদটি নির্মাণে অনেক টাকার প্রয়োজন। এজন্য সকলের সহোযোগিতাও প্রয়োজন।

জমি দাতা পরিবারের সদস্য আলাউদ্দীন নান্নু মুন্সী বলেন, ‘উদ্ভাবক মিজানুর রহমানের মানবিক কাজগুলো অনেকদিন ধরে দেখে আসছি। তার কাজ দেখে মন থেকেই তার পাশে দাঁড়ানোর ইচ্ছা জাগে। তার স্বপ্ন ছিল একটি মডেল মসজিদ তৈরি করার। এজন্য তার পরিকল্পনা জেনে তার সাথে কথা বলে আমরা এই মসজিদ নির্মাণের জন্য জমিটি দান করেছি। এতো ভাল একটা কাজের জন্য জমিটি দান করতে পেরে নিজের কাছে এবং পরিবারের সকলের অনেক ভাল লাগছে। একটা মানসিক শান্তি অনুভব করছি। অতি দ্রুত এই মডেল মসজিদটি নির্মাণ সম্পন্ন হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews