1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুরে মোন্তাজ আলীকে হত্যার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তাসহ আ.লীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

মণিরামপুরে মোন্তাজ আলীকে হত্যার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তাসহ আ.লীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

যশোরের মণিরামপুরের খেদাপাড়ার মোন্তাজ আলীকে অপহরণ ও হত্যার অভিযোগে পুলিশ কর্মকর্তাসহ আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার নিহতের ছেলে ইন্তাজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট রাশেদুর রহমান অভিযোগের ঘটনায় থানায় কোন মামলা হয়েছে কিনা প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর।

আসামিরা হলো, মণিরামপুরের খেদাপাড়া পুলিশ ফাড়ির সাবেক এসআই আইন উদ্দিন, কনস্টেবল মিন্টু হোসেন, গাঙ্গুলিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন লিটন, হেলাঞ্চী গ্রামের আব্দুল আলিম জিন্নাহ, সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমান,আব্বাস সরদার, মাহাবুবুর রহমান মনা, অশোক মল্লিক, রনি, রামনাথপুর গ্রামের মিজানুর রহমান, মকবুল হোসেন, খেদাপাড়া গ্রামের আলমগীর হোসেন, তারকনাথ,

পরিমল পাল, সাধন, ইকবাল হোসেন, জুয়েল, টিটু ফকির, রাকিব হোসেন, মহসিন ওরফে জয়নাল, দেবব্রত, কাঁঠালতলা গ্রামের আবুল হোসেন, চাকলা গ্রামের আফজাল খা, খড়িঞ্চি গ্রামের ডাবলু, শামসুর রহমান, রাজা, জামালপুর গ্রামের কামাল হোসেন, মিকাইল, দিঘীরপাড়া গ্রামের এমদাদুল সরদার, আমিন হোসেন, মোবারকপুর গ্রামের রুবেল হোসেন, কেসমত, খায়রুল, আজিবর রহমান, কোদলাপাড়া গ্রামের মতিয়ার রহমান, শহিদুল ইসলাম, গালদা গ্রামের আশরাফুল ,

লক্ষীকান্তপুর গ্রামের মখলেসুর রহমান, পারখাজুরা গ্রামের সরোয়ার, কাশিপুর গ্রামের ফারুক হোসেন, খড়িঞ্চি গ্রামের মোস্তফা, কাজল, গরীবপুর গ্রামের হাসেম, চাঁদপুর গ্রামের সাগর, রুপসপুর গ্রামের ইরশাদ আলী, চন্দ্রপুর গ্রামের কামাল হোসেন ও ঝিকরগাছার মহিনীকাঠি গ্রামের আফতাব আলী।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৯ জুন সকালে মোন্তাজ আলী গাঙ্গুলিয়া গামের আমতলায় শামছুদ্দিনের সেলুনে চুল কাটাতে যান। সেলুনে চুল কাটা অস্থায় খেদাপাড়া পুলিশ ফাঁড়ির সাবেক এসআই আইন উদ্দিন ও কনস্টেবল মিন্টু হোসেনর সহযোগীতায় অপর আসামিরা মোন্তাজ আলীর উপর হামালা করে। একপর্যায়ে আসামি এসআই আইন উদ্দিন ও কনস্টেবল মিন্টু হোসেন অস্ত্রের মুখে মোন্তাজ আলীকে অপহরণ করে নিয়ে যায়। এ সংবাদ পেয়ে মোন্তাজ আলীর স্বজনরা অনেক খোঁজাখুজি করে তাকে উদ্ধারে ব্যর্থ হয়।

১৪ জুন সকালে অপহৃত মোন্তাজ আলীর ভাই ইছাহক আলী সংবাদ পান তার লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে আছে। মোন্তাজ আলীর স্বজনেরা হাসপাতালের মর্গে এসে দেখে তার মাথার পিছনে ও বাম চোখে গুলি করা হয়েছে। এছাড়া নিহতের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আসামিরা প্রভাবশারী হওয়ায় এ ঘটনার পর তাদের বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews