1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর কোতয়ালীতে অস্ত্রের কারখানার সন্ধান, বিপুল অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার, আসামী গ্রেফতার ০১

  • সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

২৪/১০/২০২২ জেলা গোয়েন্দা শাখা যশোর কর্তৃক যশোর কোতয়ালীতে অস্ত্রের কারখানার সন্ধান, বিপুল অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার, আসামী গ্রেফতার ০১।

যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা যশোর জেলায় গোয়েন্দা নজরদারি করে যাচ্ছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার,

পিপিএম এর তত্ত্বাবধানে এসআই শাহিনুর রহমান এর নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে ২৩/১০/২২ তারিখ ২০:০৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানার চাচঁড়া

পূর্বপাড়া সাকিনস্থ মৃত সৈয়দ আঃ মালেক এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে অস্ত্রধারী সন্ত্রাসী (১) মোঃ ইকবাল হোসেনকে একটা ওয়ান শুটারগানসহ গ্রেফতার করেন।

আসামীর দেওয়া তথ্য মতে ২১:১০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাচঁড়া মধ্যপাড়া সাকিনস্থ মকছেদের পুকুরের উত্তর পাড়ে কলাগাছের গোড়ার মাটির নিচ হতে একটা ওয়ান শুটারগান উদ্ধার করেন। পরবর্তীতে

আসামীর দেওয়া তথ্য মতে তার নিজ বাড়ীর বসত ঘরের খাটের নিচ হতে নিম্নে উল্লেখিত অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেন।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে অস্ত্র, মাদক মামলাসহ ০৩টা মামলা রয়েছে।

উদ্ধার সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং- ৯২, তাং- ২৪/১০/২২ খ্রিঃ, ধারা- দি আর্মস এ্যাক্টস্ 1878 এর 19A/19(f) রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী দীর্ঘদিন যাবত আগ্নেয়াস্ত্র প্রস্তুত করে যশোরসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।

আসামী মোঃ ইকবাল হোসেন (৪৫), পিতামৃত- মহর আলী বিশ্বাস, সাং- চাচঁড়া ভাতুরিয়া দাড়িপাড়া, থানা- কোতয়ালী, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতের বিবরনঃ
(১) ০২টা দেশীয় ওয়ান শুটারগান। (২) ওয়ান শুটারগানের স্টীলের ফ্রেম কাঠযুক্ত (পিস্তল গ্রিপ) ০২টা। যাহার দৈর্ঘ্য ৪.৫ ইঞ্চি।
(৩) ওয়ান শুটারগান তৈরির স্টীলের পাত ০২টা, যাহার দৈর্ঘ্য ০৫ ইঞ্চি।
(৪) ওয়ান শুটারগান তৈরির ব্যারেল ০১টা, যাহার দৈর্ঘ্য ৪.৫ ইঞ্চি।
(৫) ওয়ান শুটারগান তৈরিতে পাইপ ০৪টা, যাহার দৈর্ঘ্য যথাক্রমে ১.৫ ইঞ্চি, ০২ ইঞ্চি, ৪.৫ ইঞ্চি, ৬.৫ ইঞ্চি।
(৬) ব্যারেল পাইপ বড় ০১টা, যাহার দৈর্ঘ্য ২৫ ইঞ্চি।
(৭) ওয়ান শুটারগান তৈরিতে ব্যবহৃত ট্রেগার সাদৃশ্য ০২ খন্ড লোহা।
(৮) কাটারী ০২টা, যাহার ০১টার দৈর্ঘ্য ১০ ইঞ্চি ও ১১.৫ ইঞ্চি।
(৯) হ্যাক্সো ব্লেড ০১টা। একটা বাজার করা প্লাস্টিকের ব্যাগ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews