ফেরত আসারা হচ্ছেন- সুজন ফকির (২৮), আব্দুল মোনাব(৩০) রেদোয়ান (২৫), নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮),শাহজাহান গাজী (৩৫) খাইরুল ইসলাম (২৯),মোঃ সামাদ মিয়া(২৩), শাহাদত হোসেন(৩৪)। তারা যশোর, খুলনা, নড়াইল, সুনামগন্জ, চাঁদপুর ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম হোসেন সাংবাদিকদের বলেছেন‘ফেরত আসারা কাজের সন্ধানে দেড় বছর আগে ভারতের বিভিন্ন এলাকায় যায়। সেখানে ক্ষেত খামারে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হয় তারা। পরে আদালত তাদের দেড় বছরের সাজা দেয়। কারাভোগ শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন তারা।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া গণমাধ্যমকে বলেন, ইমিগ্রেশন পুলিশ ৯ বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছে। এখান থেকে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply