বাঘরপাড়া অফিসঃ আজ ডিবি যশোর শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে এসআই রইচ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানাধীন পাঁচভুলট সাকিনস্থ জনৈক রাকিব হোসেনের বসতবাড়ীর পশ্চিমপাশে পাঁচভুলট হাফেজিয়া মাদ্রাসা টু অগ্রভুলট গামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাকিব হাসান ২৫, পিতা মৃত কোরবান আলী সাং- পাঁচভুলট, থানা- শার্শা, জেলা- যশোর ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,০০,০০০ টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Leave a Reply