বিশেষ প্রতিনিধিঃ বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত মোক্তার সরদারের বাড়িতে ২২ অক্টোবর শনিবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চক্র চেতনানাশক জাতীয় ওষুধ খাবারের মিশিয়ে পরিবারের সকলকে অজ্ঞান করে নগত অর্থ স্বর্নলংকার সহ আনুমানিক ১৪ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।
সরোজমিনে দেখতে গেলে পরিবারের লোকজন বলেন, শনিবার রাত ১০ টা দিকে রাতের খাবার খেয়ে যার যর
রুমে ঘুমিয়ে পড়লে এই সুযোগে পরিকল্পিত একটি সংঘবদ্ধ চোর চক্র গেটের তালা খুলে ঘরের ভিতর থাকা নগত অর্থ ৩০ হাজার টাকা, সোনার গহনা ১৪ ভরি নিয় পালিয়ে যায়।
২৩ অক্টোবর রোববার ভোরে এলোমেলো ঘুম ঘুম চোখে ওই পরিবারের রাকিবের মা সর্ব প্রথম উঠে সবাইকে ডাকাডাকি করলে তেমন সাড়া না পেয়ে ঘরের ভিতর যেয়ে জাগানোর চেষ্টা করেন।

এরপর সকলের একই অবস্থা উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ ছুটে এসে দ্রুত চিকিৎসক খবর দিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করেন।
একই পরিবারের ১৩ জনের ভিতর ১০ জন অজ্ঞান হয়ে পড়ছে। রাকিব সাংবাদিকদের জানায়, অজ্ঞান পর্টির কবলে জ্ঞান হারিয়ে ফেলেছে রাকিবের মা বাবা, চাচা চাচি, দাদি, ফুফু ও একজন কামলা। এর ভিতর রাকিবের দাদির অবস্থা খুব খারাপ। স্থানীয় চিকিৎসক অলিপ বসু সার্বক্ষণ চিকিৎসা সেবা দিয়ে চলেছেন।
এ বিষয়ে আলাদীপুর বাজারের চিকিৎসক ফজলুর রহমান বলেন, এটা চেতনানাশক জাতীয় ওষুধ খাবারের সাথে মিশিয়ে দেয়া হতে পারে বলে প্রাথমিক ধারণা। পরিবারের সদস্য মোঃ জাহিদ সরদার বলেন, পরিকল্পিত ভাবেই করেছে।
তবে কে বা কারা করেছে তা তো কেউ বলতে পারবে না, কারণ সবাই তো জ্ঞান হারা। এবিষয়ে বাঘারপাড়া ভিটাবল্যাহ পুলিশ ফাঁড়ির অফিসা সরোজমিনে এসে দেখেও গেছে, এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply