1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাটখিল বানসা ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

চাটখিল বানসা ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হুমায়ন আকাশ,নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল বানসা বাজার ঈদগাহ মাঠে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৫ই ডিসেম্বর) বিকেলে উপজেলার ৫ নং মোহাম্মদপুর বানসা বাজার ঈদগাহ মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন সভাপতি মাওলানা একরাম হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসে শূরা সদস্য উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দীন হাসান , চাটখিল পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আক্তার হোসেন ,চাটখিল উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসেন রিয়াজ, শামসুল কবির বাহার সহ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান বলেন, বাংলাদেশে একটি সুশৃংখল দল জামায়াতে ইসলামী বাংলাদেশ, অন্যান্য দলের মধ্যে সভাপতি সেক্রেটারী পদে প্রচারনা লাগে, আমাদের দলের মধ্যে তা নেই। ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সুযোগ পেলে আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করে গড়ে তোলা হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর মাওলানা নিজামী উদ্দিন ফারুক বলেন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার মাত্র তিন দিনের ব্যবধানে আপনারা নিজেরাই শ্বশুর বাড়ি ভরতে চলে গেছে। শেখ হাসিনাকে এদেশে ঢুকতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে এনে বিচারের মাধ্যমে প্রতিটি ফোটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ।

গত ১৬ বছরে আমাদের প্রতিটি অফিসে তালা লাগানো হয়েছে। আমরা ঘরে থাকতে পারিনি। আমাদেরকে গুম করা হয়েছে, শহীদ করা হয়েছে, অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। আ’লীগের মতো ফ্যাসিস্টদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের উদ্যেগে আয়োজিত এই কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে আগমন করে। অনুষ্ঠানে ইউনিয়নের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ইউনিয়ন জামায়াতের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews