এ প্রতিযোগীতায় অর্ধশত হাফিজীয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে ইব্রহীম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র প্রশিক্ষক হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর হাফেজ মাও: ক্বারী সায়ীদুর রহমান যশোরী।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সভাপতি হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ খুলনা বিভাগীয় জোন-২ এর হাফেজ মাও: আব্দুল্রাহ সাহেব, সহ সভাপতি হাফেজ কারী মীর মোহর আলী খুলনা জোন -২, যশোর জেলা সভাপতি হাফেজ মাও: সাইদুল ইসলাম,
সাধারণ সম্পাদক হাফেজ মাও: শামছুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাও: মুফতি মাসুম বিল্লাহ, ফতুয়া বোর্ড বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মহিবুল্লাহ, আলহাজ্ব মো: আব্দুল মালেক বিশ্বাস, আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রমুখ।
আগত দেড়শতাধীক শিক্ষার্থীদের কে চার গ্রুপে বিভক্ত করে প্রতি গ্রুপ থেকে ৭ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিতদের ক্রেষ্ট,বই ও সনদ প্রদান করা হয়।

Leave a Reply