1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর মুক্ত দিবসে জেলা প্রশাসনের র‌্যালী

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

যশোর মুক্ত দিবসে জেলা
প্রশাসনের র‌্যালী

যশোর অফিস :

৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস উপলক্ষে গতকাল বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে জেলা প্রশাসন। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরী মাঠে র‌্যালীর উদ্বোধন করেন। এসময় যশোরের স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম শাহিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকী, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম,

মুক্তিযোদ্ধা মোস্তফা মহাসিন মন্টু, আবুল হোসেন,গোলাম মোস্তফা, সিদ্দিকুর রহমান, ফেরদৌসী বেগম,বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, জামায়াতের জেলা শাখার সহকারী সেক্রেটারী বেলাল হোসেন, প্রকৌশলী রবিউল ইসলাম,আনছারুল হক খোকন,এডিসি রেভিনিউ সুজন সরকার, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ,

জেইউজে সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, বাংলাদেশ ফটো জার্ণালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন, অধ্যক্ষ শাহিন ইকবাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খান, মারুফ হোসেনসহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। রং বেরংয়ের ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন নিয়ে যশোর মুক্ত দিবসের র‌্যালীতে অংশ নেন যশোরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

র‌্যালী শুরুর আগে শত সহ¯্র কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধে নিহত শহীদদের এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। পরে বেলুন ফেস্টুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা মঞ্চ চত্বরে এসে শেষ হয়।

উল্লেখ্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ৬ ডিসেম্বর পাকহনাদারদের কবল থেকে মুক্ত হয় যশোর। এদিনে যশোরের মুক্তিকামী ছাত্রজনতার ঐক্যবদ্ধ আক্রমনের মুখে যশোর সেনানীবাস থেকে পাকবাহিনীর শত শত অফিসার ও সৈনিক অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে খুলনার দিকে চলে যায়। যশোর শত্রুমুক্ত হয়।সেদিন বিকেলেই কয়েকশ’ মুক্তিযোদ্ধাসহ হাজার হাজার মুক্তিকামী জনতা শহরে আনন্দ মিছিল বের করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews