দোকান মালিক সাইফুর রহমান জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। দোকানের সামনে নৈশ প্রহরী ফসিয়ার রহমান ডিউটিতে ছিলেন।
অজ্ঞাত চোর বা চোরচক্র দোকানের উত্তর পূর্ব পাশের দেয়াল কেটে ভেতরে ঢুকে নগদ ২ লাখ ৪৫ হাজার ৭শ টাকা এবং আনুমানিক ৫ লাখ টাকার কাপড় ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে তিনি দোকানের এসে মালামাল এলোমেলো দেখেন। পরে দেখতে পান পেছনের দেয়াল ভাঙ্গা। পরে তিনি দেখতে পান ক্যাশ বাক্স থেকে টাকাও নেই।
এই ঘটনায় তিনি কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি টিম দোকান পরিদর্শন করেছেন।

Leave a Reply