আটককৃতদের বৃহস্পতিবার ৫ জুন দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ বুধবার ৪ ডিসেম্বর সকালে সদর উপজেলার খোলাডাঙ্গা মুন্সীপাড়া তিন রাস্তার মোড় মুন্সী এন্টারপ্রাইজ নামক মুদি দোকানের সামনে থেকে শাহ্ পরান পাখিকে আটক করে। এ সময় তার কাছ হতে ৪২ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪হাজার,১৪২ টাকা উদ্ধার করে।
অপরদিকে,র্যাব-৬.সিপিবি-২ ঝিনেদা কর্মরত ডিএডি খন্দকার মাহবুব হোসেন জানান,বুধবার ৪ ডিসেম্বর দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের ঘোপ কবরস্থান সংলগ্ন এলআর মটরস রানার গ্যারেজ এর সামনে থেকে সাদা রংয়ের পুরাতন প্রাইভেট কার (ঢাকা মেট্টো খ-১২-৯২৮৪) জব্দ করেন। এসময় প্রাইভেট কারের মধ্যে থাকা রাশেদুল ইসলাম ওরফে টুটুল ও ছাব্বির হোসেনকে আটক করে। এসময় তাদের কাছে থাকা প্রাইভেট কারে থাকা বস্তার মধ্যে ১৪শত ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

Leave a Reply