1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাগআঁচড়ায় রাতের আধারে এক নেতার ২০ টি গাছ কেটে নেওয়ার অভিযোগ তৃপ্তি গ্রুপের সমর্থকদের বিরুদ্ধে

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

বাগআঁচড়ায় রাতের আধারে এক নেতার ২০ টি গাছ কেটে নেওয়ার অভিযোগ তৃপ্তি গ্রুপের সমর্থকদের বিরুদ্ধে

যশোর অফিস :

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের জমি থেকে রাতে আধারে ২০ টি বড় বড় মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সমর্থনদের বিরুদ্ধে।বৃহস্পতিবার ভোর রাতে বাগআঁচড়ার ঘোষপাড়া মাঠের জমি থেকে এ গাছ গুলো কেটে নিয়ে যাওয়া হয়।

তথ্যনুসন্ধানে জানাগেছে,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণত সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল গত ৫ ই আগষ্টের পর থেকে পলাতক আছেন।তিনি আওয়ামিলীগে সরকারের সময় বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে ব্যাপক অর্থসম্পাদের মালিক বনে যান।

তার এ পালিয়ে থাকার সুযোগকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতা কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশে শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন ও যুবদল নেতা মাসুদের নেতৃত্বে বাগআঁচড়া এলাকার আঃ মজিদের ছেলে তৌহিদ,সুরোত আলীর ছেলে উজ্জ্বল,নূর হোসেন ছেলে সবিনুর,

রশিদ মোল্লার ছেলে সাগর,ইসমাইলের ছেলে রনি,আনারুল দর্জির ছেলে শাকিব,কাট জাহিদ সহ অজ্ঞতনামা ২০/৩০ জনের একটি দল চাইনিজ কুড়াল ও বোমা নিয়ে মহড়া দিয়ে ঘোষপাড়ার মাঠে বকুল চেয়ারম্যানের দুই বিঘা জমি থেকে বড় সাইজের ২০ টি মেহগনি গাছ কেটে নিয়ে যায়।
পরে বিষয়টি আড়াল ও অন্য ক্ষাতে নিতে যুবদল নেতা মাসুদের নেতৃত্বে ৮/১০ জনের একটি টিম বাগআঁচড়া বাজারে দিনভর চাইনিজ কুড়াল বোমা নিয়ে মহড়া দেয় এবং বকুল চেয়ারম্যানের বাড়ি ভাংচুর করলে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ জানান, বকুল চেয়ারম্যানের কাছে তিনি ২০ লক্ষ টাকা পাবেন। তাকে পাওয়া যাচ্ছে না বলে তিনি তার গাছ কেটে নিয়ে বিক্রি করে।কিছু টাকা আদায় করছেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান,সাবেক চেয়ারম্যান বকুলের বাড়িতে হামলা হচ্ছে খবর জানার সাথে সাথে আমি বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জকেটিম সহ ওখানে পাঠায় এবং পরবর্তীতে আমি ও ওই বাড়ি গিয়েছিলাম। তাদেরকে মামলা করতে বলে এসেছি। মামলা করলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews