সভায় উপস্থিত ছিলেন জনাব হাফিজুর রহমান (সহ-সমন্বয়কারী), বিএনপির মো. নাজমুল আল মামুন, মো. মাসুদ আলম টিপু, সাংবাদিক মো. হুমায়ুন কবির, পিস অ্যাম্বাসেডর বিএনপির মহিলা দলের সভাপতি দিলরুবা পারভিন, যুবলীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, ওয়াইপিএজির সমন্বয়কারী রিয়াজ হোসেন, ছাত্রদলের সহ-সমন্বয়কারী টগর হুসাইন, যুব সংগঠনের নুসরাতজাহান মৌমি, এবং সনাতন বিদ্যাপিঠের সাধারণ সম্পাদক চয়ন বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক ও যুব সংগঠনের ইয়ুথ পিস অ্যাম্বাসেডরগণ।
মূল আলোচনায় অংশ নেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান। তিনি শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে ওয়াইপিএজির উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরেন। সভায় ডিসেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনার অংশ হিসেবে বাঘারপাড়া পৌরসভায় সম্প্রীতির আলোচনা সভা, মানববন্ধন, স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়, আন্তঃধর্মীয় কর্মসূচি, উঠান বৈঠক এবং ইউনিয়নভিত্তিক সচেতনতামূলক সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পিএফজির সহযোগিতায় এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সম্প্রীতির বাঘারপাড়া গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রকাশনা সংযোগ:এ প্রতিবেদনটি বাঘারপাড়া অঞ্চলে শান্তি ও সম্প্রীতির প্রচেষ্টার ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply