ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ব্যাংদাহ বেলের বাড়ি ১নং ওয়ার্ডের আজাদের ছেলে আল আমিন আলম ও যশোর সদর উপজেলার বিরামপুর পশ্চিমপাড়ার মৃত শাহাবুদ্দিনের ছেলে আব্দুল আলীম। গ্রেফতারকৃতদের বুধবার ৪ ডিসেম্বর দুপুরে আদালতে নিয়মিত মাদক মামলায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল মঙ্গলবার ৩ডিসেম্বর সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে চাঁচড়া এলাকার সরকারি পোনা বিক্রয় কেন্দ্রের সামনে থেকে অভিযান চালিয়ে ওহিদুল ইসলাম ও আল আমিন আলমকে ৮৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।
অপরদিকে, উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ৩ ডিসেম্বর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার বিরামপুর কালীতলা রিপন এর মুদি দোকানের সামনে থেকে আব্দুল আলীমকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদেরকে কোতয়ালি থানায় হাজতে রেখে মাদক আইনে নিয়মিত মামলা দেন।

Leave a Reply