দিবসটির মূল লক্ষ্য নারী-কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, বৈষম্য দূরীকরণ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ করা।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক (কর্মসূচি) এসএম আজহারুল ইসলাম, প্রকাশ স্বর, প্রনব ধর, তপন বিশ্বাস এবং উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি ইকবাল হোসেন।
বৈষম্য দূরীকরণে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ত্বারোপ করে নারী ও কন্যাশিশুর সুরক্ষার মাধ্যমে সহিংসতা মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সভার বক্তারা।

Leave a Reply