সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি গ্রহন করে আসামিরা প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। প্রিন্স যশোরের ঝিকরগাছার হাজিরবাগ গ্রামের মৃত আলহাজ্জ আবুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি মাজাহারুল ইসলাম প্রিন্স আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের স্বত্ত্বধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যবসা পরিচালনাকালে জুট মিলের কাচামাল ও মেশিনারিজ ক্রয় বাবদ ২০১৭ সালের ৭ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের বিভিন্ন বিনিয়যোগ পদ্ধতির মাধ্যমে ২৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫০২ টাকা বিনিয়োগ গ্রহন করেছিলেন।
এ টাকা মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধের কথা ছিল আসামির। ব্যাংকের লভ্যাংশসহ পাওনা টাকা পরিশোধের জন্য গত ২৯ অক্টোবর আবুল ইসলাম জুট মিলস লিমিটেড এর নামীয় চলিত হিসাব নম্বর থেকে আড়াই কোটি টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু তা ডিজঅনার হয়। পরে লিগ্যাল নোটিশ পাঠালেও কোনো কর্নপাত করেনা প্রিন্স।

Leave a Reply