মামলায় বাদি উল্লেখ করেন,তার মেয়ে বালিয়াডাঙ্গা প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে লেখাপড়া করে। উক্ত লম্পট ইমরত হোসেন বাদির প্রতিবেশী। সেই সূত্রে মাঝে মধ্যে বাদির বাড়িতে ইমরত যাওয়া আসা করতো। গত ২ ডিসেম্বর সোমবার সকাল পৌনে ১১ টার সময় বাদির তার নিজ প্রয়োজনীয় কাজে বাড়ি হতে বের হয়ে যায়।
বাদির কন্যা বাড়িতে একা থাকায় বেলা পৌনে ১২ টায় ইমরাত বাদির বাড়িতে আসলে তার মেয়ে জানায়, তার পিতা মাতা কেউ নেই। এরপর উক্ত লম্পট বিভিন্ন কথাবার্তা বলে বাদির ঘরের মধ্যে ঢুকে পড়ে। এক পর্যায়ে বাদির মেয়ে ড্রইং রুমের মধ্যে থাকা খাটের ওপর বলে লেখাপড়া করার সময় উক্ত ইমরাত পিছন থেকে বাদির মেয়েকে জাপটে ধরে।
শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এবং ধর্ষনের চেষ্টা চালায়। উক্ত শিক্ষার্থী ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট ইমারত দ্রুত পালিয়ে যায়।
বাদি ও তার স্ত্রী বাড়িতে আসলে শিক্ষার্থী বিষয়টি জানায়। ঘটনার পর থেকে লম্পট ইমরাত পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। তবে তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply