পুলিশ জানায় ,সোমবার ২ ডিসেম্বর বিকেলে শহরের রেলগেট কলাবাগান পাড়া এলাকায় অভিযান চালিয়ে শারমিন আ্ক্তার শিউলিকে ৬৪পিস ইয়াবাসহ গ্রেফতার করে।সোমবার দুপুরে শহরের রেলগেট কয়লাপট্টি গ্রামের শিউলী বেগম ওরফে শিলি ওরফে শেলীর বাড়ির উত্তর পাশে অভিযান চালিয়ে আল আমিনকে ৯৯ পুরিয়া অর্থাৎ ২৯০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
এসময় রেলগেট কয়লাপট্টির সোহরাব হোসেন ওরফে ছোট এর স্ত্রী শিউলী বেগম পালিয়ে যায়। পুলিশ আল আমিনের ব্যবহৃত পালসার মোটর সাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেন।

Leave a Reply