1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কারসাজির অভিযোগে ১৪৮ প্রতিষ্ঠানকে জরিমানা হঠাৎ অস্থির দেশের চিনির বাজার

  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

হঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের চিনির বাজার। সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে, আবার অনেক এলাকায় চিনি পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে চিনি নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ধরতে দেশব্যাপী বিশেষ অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বেশি দামে চিনি বিক্রি ও কারসাজির অপরাধে ১৪৮ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশে চিনির বাজারে বিশেষ অভিযান করে এ জরিমানা করে। অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, হট লাইনসহ সারাদেশের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ এসেছে যে, বাজারে চিনি পাওয়া যাচ্ছে না এবং বেশি দামে চিনি বিক্রি হচ্ছে। সেই প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে অভিযান পরিচালনা করা হয়।

এদিন সারাদেশে অধিদপ্তরের ৫০টি টিম ৫০টি বাজার অভিযান করে। এ সময় বেশি দামে চিনি বিক্রি, চিনি ক্রয়ের রশিদ দেখাতে না পারা, মজুদ করে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে সারা দেশে ১৪৮ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায় বেশির ভাগ প্রতিষ্ঠান সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করছে। কিছু দোকানে চিনি পেয়েছি আবার কিছু দোকানে চিনি পাইনি। তবে তারা অনেক সময় মিথ্যার আশ্রয় নিয়েছে। অনেকে চিনি কেনার রশিদও দেখাতে পারেনি। এমন সব অপরাধে আজকে ১২টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছি।
ক্রেতারা বলছেন, জনগণকে জিম্মি করে ব্যবসায়ীরা খেলায় মেতেছেন। তারা সরকারের কোনো নিয়ম-নীতি মানছে না। নিজেদের ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে। আর ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন কমেছে। যার জন্য বাজারে ঘাটতি দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরীর বেশির ভাগ দোকানে খোলা চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে। এক সপ্তাহ কিংবা তিনদিন আগের কেনা চিনি কিছু কিছু দোকানে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা কেজিতে। তবে এ সময় বাজার ও দোকানগুলোতে প্যাকেটজাত চিনির দেখাই মেলেনি। এই দোকানগুলোতে এক সপ্তাহ আগেও চিনি বিক্রি হয়েছে ৯০-৯৫ টাকা কেজিতে। আর প্যাকেটজাত চিনি ছিল ৯৫ টাকা কেজি।
গত ৬ অক্টোবর সরকারের বাণিজ্য মন্ত্রণালয় খোলা চিনি ৯০ টাকা এবং প্যাকেটজাতের দাম ৯৫ টাকায় বিক্রির জন্য দাম নির্ধারণ করে দেয়। কিন্তু তা বাস্তবে কার্যকর হয়নি। বরং এখন উল্টো দাম বাড়ছে।
সরকারি তথ্য মতে, দেশে চিনির মোট চাহিদার বড় একটি অংশ মেটানো হয় আমদানি করা চিনির মাধ্যমে। এই চিনি আমদানি হয় মূলত সিটি, মেঘনা, এস আলম, ইগলু ও দেশবন্ধু গ্র“পের হাত ধরে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews