1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা পুলিশের একজন কর্মকর্তাসহ দুই জনের বিরুদ্ধে মামলা

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

যশোরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা পুলিশের একজন কর্মকর্তাসহ দুই জনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

যশোরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে পুলিশের একজন কর্মকর্তাসহ দুই জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী যশোর সদর উপজেলার হালসা গ্রামের ফারুক হোসেন এ মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন,কোতয়ালি থানা পুলিশের সাবেক এএসআই শেখ সুজাত আলী ও সদর উপজেলার হালসা গ্রামের শামছুজ্জামান মিলন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

ফারুক হোসেন মামলায় উল্লেখ করেছেন,তিনি একজন ব্যবসায়ী। আসামি এএসআই শেখ সুজাত আলীর সহযোগিতায় অপর আসামি শামছুজ্জামান মিলন তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দেয়ায় ২০১৬ সালের ১ অক্টোবর রাত ১০টার দিকে আসামি এএসআই শেখ সুজাত আলী এবং আসামি শামছুজ্জামান মিলনসহ অজ্ঞাত পরিচয় আরও ২/৩ জন পুলিশ সদস্য একটি মাইক্রোবাসে করে হালসা গ্রামে ফারুক হোসেনের বাড়িতে যান।

এ সময় তারা ১০ লাখ টাকা চাঁদার দাবিতে ফারুক হোসেনকে মারধর করেন এবং পরে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তাকে পতেঙ্গালী গ্রামের ফাঁকা মাঠের মধ্যে নিয়ে চোখ ও মুখ কলো কাপড় দিয়ে বেঁধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ফের ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা।

তখন প্রাণ বাঁচাতে ভাই খোরশেদ আলীর কাছে মোবাইল ফোন করে ১০ লাখ টাকা নিয়ে আসতে বলেন ফারুক হোসেন। এরপর খোরশেদ আলী ১০ লাখ টাকা নিয়ে পতেঙ্গালীর মাঠে গিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ টাকা নিয়েও একটি পেন্ডিং মামলায় চালান করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews