1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পরিবহন ও মটরসাইকেল সংঘর্ষে নিহত এক, হানিফ পরিবহন অগ্নিদগ্ধ

  • শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি// শনিবার বিকাল সাড়ে তিনটায় যশোর খুলনা মহাসড়কের গোপালপুর নামক স্থানে হানিফ পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন বিজিবি সদস্য নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনামুখী হানিফ পরিবহণ ( ঢাকা মেট্রো -ব ১৫-২৯৭০) ও খুলনা থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য মেহেদী হাসান (২৯) ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত ঐ বিজিবি সদস্য খুলনা শহরের সোনাডাঙ্গার হাবিবুর রহমানের ছেলে।

নিহত বিজিবি সদস্য ২ দিনের ছুটি শেষ করে চুয়াডাঙ্গায় নিজ কর্মস্থলে যোগদানের জন্য ইয়ামাহা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে,ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের ধাক্কায় বিজিবি সদস্য ছিটকে পড়ে নিহত হন। এদিকে মোটরসাইকেলটি হানিফ পরিবহনের নিচে আটকে যায়।

পরিবহণের চালক মোটরসাইকেলটি টেনে হিচড়ে খুলনার দিকে প্রায় ১ কিলোমিটার দুরে চাউলিয়া গেট নামক স্থানে আসলে হানিফ পরিবহনে আগুন ধরে পরিবহনের নিচের দিক থেকে বষ্পিভূত হয়। এসময় ড্রাইভার বুঝতে পেরে গাড়ি থামিয়ে পালিয়ে যায়। পরিবহনে কোন যাত্রী না থাকায় জান মালের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর দমকলকর্মীরা খবর পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দূর্ঘটনা কবলিত স্থানে দ্রুত ছুটে আসেন স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা, কোতয়ালী মডেল থানার পুলিশ,হাইওয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা। হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি । নিহত বিজিবি সদস্যের লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এসময় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়লে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews