এক লিখিত অভিযোগে তিনি বলেছেন,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে, আদালতের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে আমার নিজ দখলের ফসলি জমি জবর দখলের চেষ্টা করছে। গত ২০২০ সালে ২৪ নং ভগবতীতলা মৌজার ৫০১দাগের, ৯৬ শতক, ৫০২ দাগের ১,৭৮ শতক,৪০০ দাগের ৮৯ শতক, সহ সর্ব মোট ৩২ দাগে ২, একর ৫৫ শতক জমি আমি ক্রয় করি।
পৈত্রিক সূত্রে পাওয়া জমির মালিক,আনোয়ারা বেগমের, মনোয়ারা বেগম, মোশারেফ, রাবেয়া বেগম,ও রহিমা বেগমের কাজ থেকে ৬ টি দলিলে ২ একর ৫৫ শতক জমি ক্রয় করি।যার মধ্যে ৫০২ দাগের ১ একর ৩০ শতক জমি ভোগ দখল করতে থাকি।
বাকী জমি বিভিন্ন নামে,বে নামে রেকড থাকায় ইকবাল হোসেন রেকড সংসধনের জন্য একটি দেওয়ানি মামলা করেন যার নাং দেওয়ানি ২৫৬ যা আদালতে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো বলেন,৫ আগষ্টের পর সরকার পরিবর্তনের ফলে একটি কুচক্রী মহল তার ক্রয় করা জমিজমা জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।বিভিন্ন সময়ে ২০/২৫ জন একসঙ্গে এসে জমিতে থাকা বিভিন্ন সবজিও ফসল দখলসহ আমাকে প্রাণ নাসের হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসন হস্তক্ষেপ কামনা করেছি।

Leave a Reply