1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বেনাপোলে বিএনপি নেতাকে খুন, বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনার দুই বছর পর মামলা

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোলে বিএনপি নেতাকে খুন, বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনার দুই বছর পর মামলা

যশোর অফিস :

যশোরের বেনাপোলে বিএনপি নেতা দ্বীন ইসলামকে খুন, বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনার বিগত দুই বছর পর আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার বেনাপোল পোর্ট থানার তিন দারোগাসহ ১৬ জনের নাম উল্লেখ করে কাগমারি গ্রামের বাসিন্দা ও নিহতের ভাই আমির আলী বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত আলী এই ব্যাপারে ববস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানার ওসিকে আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন,পোর্ট থানার দারোগা সোহেল,তৌফিক ও শংকর, কাকমারী গ্রামের শফিকুল ইসলাম, রুবেল হোসেন, শাহ আলশ, শাহিন, সাজু, কবির হোসেন, হোসেন আলী, হারুন, হানিফ, সজল, আরিফুল, ইউসুফ ও বিল্লাল হোসেন।

বাদী আমীর আলী মামলায় বলেছেন, তার ভাই মোহাম্মদ আলী বেনাপোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। ২০২২ সালের ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে বেনাপোলে আওয়ামী লীগের অভ্যান্তরিন বিরোধে মারামারি হয়। ওই সময় নুর আলম নামে এক আওয়ামী লীগকর্মী মারা গেছেন বলে প্রচার হয়। এরপরে বিষয়টি বিএনপির উপর দায় চাপারোর জন্য চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগসহ অভিযুক্ত ওই দারোগারা।

ফলে বাদীর ভাই দ্বীন ইসলামকে অন্য আসামিরা মারপিট করে কিন্তু ওই তিন দারোগা সেখানে অবস্থান করে এবং ইন্দন দেয়। এরপরে দ্বীন ইসলাম মারা যান। ওই দিন দারোগার উপস্থিতিতে দ্বীন ইসলামের লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়। তারপরে তাদের বাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়া হয়। পাশাপাশি দ্বীন ইসলামের বাড়ি থেকে ১২টি গরুম স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটপাট করে নেয়।

ঘটনার তিনদিন পরে এলাকার আবুল খায়েরের বাগান থেকে দ্বীন ইসলামের লাশ উত্তোলন করা হয়। কিন্তু লাশ উত্তালনের সময় ওই তিন দারোগা সেখানে এসে ঘটনাস্থল ত্যাগ করার জন্য নির্দেশনা দেন। ওই ঘটনায় থানায় গেলে মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। পাশাপাশি জীবনের নিরাপত্তা না পেয়ে আদালতেও মামলা করতে সাহস পাননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews