1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রতীকী রেল অবরোধ ৩ ডিসেম্বর

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

যশোরে প্রতীকী রেল অবরোধ ৩ ডিসেম্বর

যশোর অফিস :

যশোর থেকে ট্রেনে চড়ে পদ্মাসেতু দিয়ে তিন ঘণ্টায় ঢাকায় যাওয়ার স্বপ্ন বাঁচাতে রেল অবরোধের ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে যশোর রেলওয়ে জংশনে এ অবরোধ কর্মসূচি পালিত হবে। এতেও দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেয়া হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর রেলওয়ে জংশন প্লাটফর্মে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন জানান, যশোর-ঢাকা-পদ্মাসেতু লিংক প্রোজেক্টের উদ্বোধনী দিনে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালুসহ দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি ট্রেন চালু, নিজ শহর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য ট্রেনের সময়সূচি তৈরি, আন্তঃনগর ট্রেনে সুলভ বগী যুক্ত করা,

ট্রেনের ভাড়া বাসভাড়া থেকে কম রাখা, ট্রেনের টিকিট প্রাপ্তির সহজ পদ্ধতি চালু, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা এবং দর্শনা-খুলনা রেলপথ দ্রুত ডবল করাসহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চলছে। গত ২৪ নভেম্বর ঢাকা-নড়াইল-খুলনা রুটে পরীক্ষামূলক রেল চলাচল করেছে।

কিন্তু যশোরে এখনও এ ধরনের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে নতুন এই রুটে যশোর থেকে কখন, কীভাবে ও ক’টি ট্রেন চলাচল করবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ কারণে তারা পদ্মাসেতু রেল প্রকল্পের সুবিধা পেতে ৩ ডিসেম্বর দুপুর ১টায় রেলপথ প্রতীকী অবরোধ ঘোষণা করছেন। দাবি না মানলে কঠোর কর্মসূচি অর্থাৎ পূর্ণ রেলপথ অবরোধের কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews