রবিবার (১ ডিসেম্বর ) সকাল থেকে ঢাকা রোড বিসিএমসি কলেজ এর পাশে ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রির এই কার্যক্রম শুরু করেন ।জোসনা বেগম নামে এক ক্রেতা বাজার করতে এসে বলেন, বাজারের চেয়ে সব সবজির দাম কম এখানে। আন্দোলনের পর কয়েকদিন সিন্ডিকেট না থাকায় বাজার সহনীয় ছিল। এখন আবার সবকিছুর দাম বেশি। এ কার্যক্রম চলমান রাখলে বাজারে জিনিসের দাম কমতে পারে।
গণধিকার পরিষদের আজ ন্যায্যমূল্যের দোকানে ৮ ধরনের সবজি মিলছে। স্থানীয় বাজার থেকে এই দোকানে কম দামে সবজি বিক্রি করেন তারা।কাঁচামরিচ তাদের দোকানে ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও বাজারে ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুন ৫০ টাকায় বিক্রি করলেও বাজারে ৮০-১২০ টাকা কেজি। লাল শাক ৮ টাকা আটি,
পুইশাক ২০টাকা কেজি, ফুলকপি ৪০টাকা কেজি ,শিম ৫০ টাকা, মুলা ২০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০টাকা কেজি দরে বিক্রি করছে। যশোরের স্বস্তির বাজার সার্বিক তত্ত্বাবধানে কাজ করছেন গনঅধিকার পরিষদ এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল ও কেন্দ্রীয় সংসদ এর সহ ভুমি, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক এ বি এম আশিকুর রহমান।
এবিএম আশিকুর রহমান বলেন, বর্তমানে উচ্চমূল্যে শাক-সবজি বিক্রি করে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটছে। আমাদের ন্যায্যমূল্যে সবজির বিক্রির উদ্যোগটির ফলে এটি নিরসন হবে অনেকটা। এমন উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়লে সিন্ডিকেট ব্যবসায়ীরা এ ধরনের কাজ থেকে বিরত থাকবে।

Leave a Reply