যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের আলাদিপুর গ্রামের দাসপাড়ার ঋষি পল্লীতে তিন দিনব্যাপি শ্রীশ্রী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। পুজা উপলক্ষে ৩০ নভেম্বর ১ ও ২ ডিসেম্বর ২০২৪ শনি, রবি ও সোমবার পুজা অর্চনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। উক্ত পুজা আয়োজন করেছে পূজা উদযাপন কমিটি স্থানীয় জনগন।
ঐতিহ্যবাহী দাসপাড়া কালী মন্দিরে প্রায় দু”শ” বছর যাবৎ এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে বলে গ্রামেরবাসী জানান। সরোজমিনে কথা হয় পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু লিটন কুমার বিশ্বাস ও স্বপন কুমার বিশ্বাস এর সাথে তিনি আমাদের প্রতিনিধিকে জানায়, বাপদাদার আমল থেকে আমাদের এই কালীমন্দিরে পূজা উদযাপন করে আসছে।
প্রতিবছরে অগ্রহায়ণের শেষ আমাবস্যা তিথিতে বাবা, ঠাকুর-দাদারা পূজা উদযাপন করে আসছে বলে আমরাও একই নিয়মে করে আসছি। প্রায় দেড়শ বছর যাবৎ এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তিনি আরো বলেন আমরা এ মহল্লায় ৩০/৩৫ টি পরিবার বসবাস করে।আমাদের নিজেদের অর্থায়নে পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের কাহারও নিকট হাত বাড়াতে হয় না। সরকারি ভাবে কোনো অনুদানও পায় না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন দেশে জাতীয় ও স্থানীয় নির্বাচন আসলে বড় বড় রাজনৈতিক নেতাদের দেখা মেলে তখন তিনারা বলেন আমাকে ভোট দিলে কতকিছু করে দিবো তা শুধু ভোটের সময় মুখেই বলে যায়। ভোট শেষ হলে নেতারা অদৃশ্য হয়ে যায় তবুও আমরা সামাজিক রাজনৈতিক ও বিশিষ্ট জনদের নিমন্ত্রন করি পূজা উপলক্ষে কিন্তু তাদের সাড়া পাওয়া যায়না।

Leave a Reply