1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কৃষকদলের সমন্বয় সভায় অমিত বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পণ্যে বীমা সুবিধা দেওয়া হবে

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

যশোরে কৃষকদলের সমন্বয় সভায় অমিত

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের
উৎপাদিত পণ্যে বীমা সুবিধা দেওয়া হবে

শহিদ জয়,যশোর অফিস :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন বিএনপি রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছে, সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের যৌক্তির মূল্য পায় তা নিশ্চিত করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে অমিত বলেন,কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোন কারণে ফসল নষ্ট হয়ে গেলেও কৃষককে পথে বসতে হবে না। প্রয়োজনে কৃষিপণ্যের এই বীমার প্রিমিয়ামের অর্ধেক রাষ্ট্র বহণ করবে বলেও তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন।

আজ শুক্রবার দুপুরে কৃষক দল আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা কৃষক দলের আহŸায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইউব।

অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস, দফতর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews