1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে হত্যা মামলা

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে হত্যা মামলা

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গাড়িচাপায় কলেজছাত্র শারদুল আশিষ সৌরভের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শেরপুরের সদর সিআর আমলী আদালতে এ নালিশি মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার।

আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাসান ভূঁইয়া বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি গ্রহণ করে তা পূর্ববর্তী মামলার প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আদেশের জন্য রেখেছেন।

বিষয়টি নিশ্চিতি করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল আমিন। তিনি জানান, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি এবং স্থানীয় দলীয় নেতাদের বাইরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান কামাল, লক্ষীপুরের সাবেক এমপি আনোয়ার হোসাইন খান, শেরপুরের অধিবাসী সাবেক সাচিব নজরুল ইসলাম ও আব্দুস সামাদ,

লিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি আনিছুর রহমান, শেরপুরের সাবেক পুলিশ সুপার মোনালিসা বেগমসহ পুলিশের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদিকে এ পর্যন্ত আন্দোলনে গাড়িচাপায় সৌরভের মৃত্যুর ঘটনায় ২টি মামলা দায়ের হলো। এর আগে সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে ২৭ আগস্ট প্রথম মামলাটি দায়ের করেন। ওই মামলায় সাবেক হুইপ আতিক ও সাবেক এমপি ছানুসহ ৮৭ জনকে স্বনামে ও অজ্ঞাত ২০০-৩০০ আসামি রয়েছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরের খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের একাংশের পাল্টা মিছিল থেকে গুলি চালানো হলে সবুজ নামে এক কলেজছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ওই সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে বহনকারী সরকারী গাড়িচাপায় প্রাণ হারায় কলেজছাত্র শারদুল আশিষ সৌরভ (২২) ও মাহবুবুল আলম (১৯)। ওই ঘটনায় প্রথমে সৌরভের বড় ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে সাবেক এমপি ছানুয়ার হোসেন ছানু ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর

রুমানের নেতৃত্বে বের করা ২৫ জনকে স্বনামে ও আরও ৩০০-৪০০ জনকে আসামি করে ১২ আগস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একইদিন মাহবুবের ঘটনায় পৃথক মামলা দায়ের করেন তার মা মাফুজা খাতুন।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews