1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী

যশোর অফিস :

সংগীত, নৃত্য, উপস্থিত বক্তৃতা, দলীয় ও একক অভিনয়, দলীয় ও একক আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত হয়েছে।

যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে গত সোমবার রাতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ শিরোনামে এ প্রতিযোগিতার আয়োজন করে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, এ ধরনের ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্ক ও যোগাযোগ তৈরি হয়। যখন শিক্ষার্থীরা দেশ-বিদেশে যাবে,তাদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধিতে এগুলো কাজে লাগবে। এসব কর্মসূচির মাধ্যমে আমাদের পারস্পারিক সুসম্পর্ক বৃদ্ধি করতে হবে। যবিপ্রবি গবেষণায় এগিয়ে গেছে,আমাদের মানবিক দিক থেকেও এগিয়ে যেতে হবে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো.জাফিরুল ইসলাম, প্রক্টর ড. মো. আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে যবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান ও ড. সুমন চন্দ্র মোহন্ত;

সহকারী অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, কিশোর কুমার সরকার, ড. মো. সাব্বির হোসাইন, আল-ওয়ালিদ, অনুশ্রী বিশ্বাস; প্রভাষক কুলসুমা আক্তার, মো. শাহ্নুর রহমান, মাহমুদুর রহমান সিয়াম, আসিফ আব্দুল্লাহ, মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন পর্বে অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির শিক্ষার্থী নওশীন জাহান জেরিন, এস এম সামিউল, ফারহানা ইয়াসমিন ও বিনয় কুমার ভৌমিক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews